রাজশাহী মহানগরীর মতিহার থানার মিজানের মোড়ে অভিযান চালিয়ে সাতটি পেট্রোল বোমাসহ দু'জনকে আটক করছে র্যাব।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে মিজানের মোড় এলাকার একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করে র্যাব-৫।
আটক দু'জন হলেন- সিরাজুল ইসলাম (২৩) ও নাঈম আহমেদ (১৮)।
র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজুল ও নাঈমকে আটক করা হয়েছে।
এদিকে, আটক সিরাজুল ও নাঈম ছাত্রশিবির বা অন্য কোনো দলের রাজনীতির সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন।
এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় গোরস্থান সংলগ্ন মেহেরচণ্ডি এলাকা থেকে সোমবার সকালে একটি শার্টার গান ও সাতটি বড় হাসুয়া (ধারালো অস্ত্র) পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুই ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের হবে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
ইআর





