সীমানা জটিলতা থাকায় দুই মাসের জন্য টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ও সল্লা ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট।

সম্প্রতি ইউনিয়নের লুৎফর রহমান নামে এক ব্যক্তি হাইকোর্টে মামলা করলে বুধবার বিকেলে আদালত এ আদেশ দেন।

টাঙ্গাইলের নির্বাচনী কর্মকর্তা তাজুল ইসলাম জানান, পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত দুই ইউনিয়নে নির্বাচন স্থগিত থাকবে।

ওএফ