খুলনায় ৫২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে মহানগর যুবদলের সহ সভাপতি ইকরামুল কবির মিল্টনসহ সংগঠনটির তিন নেতা ও দুই কর্মী রয়েছেন। নগরীতে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময়ের মধ্যে আটক দুই নেতা হলেন- ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নাসিম ও সোনাডাঙ্গা থানা যুবদলের প্রকাশনা সম্পাদক হারুন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান জানান, গ্রেফতাররা বিভিন্ন মামলার পলাতক আসামী। তাদেরকে দুপুরের মধ্যে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হবে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, ভোর রাতে নগরীর গগন বাবু রোড এলাকায় সড়কের উপর অবস্থান করা একটি ট্রাকে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় মামলা নেওয়া হবে।
জেএ





