দেশব্যাপী ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে গভীর রাতে যাত্রী শূন্য একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে ইভা ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা আশা পরিবহনের একটি খালি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এআর