সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার সকাল ১১টার দিকে হবিগঞ্জ জেলা দায়রা জজ আদালতে আরিফের পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন।

দুপুর ১২টার দিকে জেলা দায়রা জজ আদালতের বিচারক মাহবুবুল হক শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন। শুনানির সময় মেয়র আরিফ কারাগারে ছিলেন।

ইআর