লক্ষ্মীপুরে ছাত্রশিবিরে এক নেতাকে আটক করেছে দত্তপাড়া ফাঁড়ি পুলিশ। আটককৃত শিবির নেতার নাম মুঃ হারুনুর রশিদ (২৪) বলে জানা যায়।
রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দত্তপাড়ার নিজ বাড়ির সামনে থেকে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওহিদুজ্জামানের নেতৃত্বে আটক করা হয়। হারুন লক্ষ্মীপুর শহর (মহানগর) ছাত্রশিবির সেক্রেটারী।

শিবির সভাপতি আব্দুল আউয়াল রাসেল জানান, শিবির নেতা হারুন সামনে মাস্টার্স পরীক্ষার্থী, তাকে বিনা উস্কানিতে হয়রানির উদ্দেশ্যে আটক করা হয়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি করছি।
লক্ষ্মীপুর সদর থানা ওসি জানান, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তবে কি অভিযোগ রয়েছে সেটা তিনি বলেননি।
ঢাকা,১৫ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ