নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকা থেকে ভুয়া সাংবাদিকসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) ।
এ সময় তাদের কাছ থেকে হেরোইন, বিয়ার, ফেনসিডিলসহ দু’টি চোরাই প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ‘ভুয়া’সাংবাদিক মো. মামুনুর রশিদ ওরফে ভিপি মামুন (৪৫), তার স্ত্রী সামছুন্নাহার শান্তা (৩২) এবং সহযোগী মো. সানি আলম (২১)।
দুপুরে র্যাব-১১ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এএসপি কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার গোগনগর পূর্ব মসিনাবন্দ এলাকায় মামুনুর রশিদের ঘরে অভিযান চালানো হয়।
এ সময় ৫২ গ্রাম হেরোইন, ভারতীয় তৈরি ১০০ বোতল ফেন্সিডিল, ২টি বিয়ারের ক্যান, মাদক বিক্রির নগদ ৪৩ হাজার টাকা, ৫টি মোবাইল সেট।
এছাড়া বাসার গ্যারেজ থেকে চোরাই ২টি প্রাইভেট কার (মেট্রো-ঘ-১১-৩৮৯৯, মেট্রো-গ-১৩-৩৪১৮) উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় র্যাব।
ওএফ





