নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ১৬ বছর পর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে মোহাম্মদ আলীকে সভাপতি ও মহিউদ্দিন আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ওয়ালী উল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন -এর পরিচালনায় সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন, নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ উপদেষ্টা মোহাম্মদ আলী, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু তাহের, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মোমিন বিএসসি, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কবি মোস্তফা ইকবাল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- হাতিয়া পৌর আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট ছাইফ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি কেফায়েত উল্যা, উপজেলা যুবলীগ সভাপতি শাহ আজিজুর রহমান মিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মহিন উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম রাজু, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক হুমায়ুন কবির বাবলু ও এটিএম সিরাজ উদ্দিন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আল আমিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা বলেন, পূর্বের যে কোন সময়ের তুলনায় বর্তমানে হাতিয়া আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। এ ঐক্যের ফল ভোগ করছে গোটা দ্বীপের সাধারন মানুষ। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নদী ভাংগন ও বিদ্যুৎ সমস্যা অচিরেই সমাধান হবে।

হাতিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারন সম্পাদক পদে মহি উদ্দিনসহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।  

সোহেল/এমবি