মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রায়কে ঘিরে নাশকতার আশঙ্কায় নাটোরে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এছাড়া জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে জামায়াতের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- গুরুদাসপুর উপজেলার জামায়াতের পৌর সেক্রেটারি মতিউর রহমান, কর্মী দুলাল হোসেন, লালপুরের ছাত্রশিবির সাধারণ সম্পাদক শাজাহান হোসেন, আকমল হোসেন, নলডাঙ্গার জালাল উদ্দিন শেখ ও বেলাল হোসেন, সিংড়া উপজেলার জামায়াত কর্মী বেলাল হোসেন, আমিনুল ইসলাম এবং হাসান আহমেদ।
নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক জানান, বুধবার আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় দুই প্লাটন বিজিবি মোয়াতেন করা হয়।
জেআই





