গোপালগঞ্জে বাসের ধাক্কায় ওলিউর রহমান বিপ্লব (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব একই উপজেলার রামদিয়া গ্রামের খলিল মোল্লার ছেলে। উপজেলার রামদিয়া বাজারে হার্ডওয়ারের ব্যবসা করতেন তিনি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিজুর রহমান জানান, দুপুরে ব্যবসায়িক কাজ সেরে কাশিয়ানী শহর থেকে মোটরসাইকেল চালিয়ে রামদিয়া বাজারে ফিরছিলেন বিপ্লব। পথে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস সামনে থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ওসি আরও জানান, ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ বাসসহ চালক সিরাজুল শেখকে আটক করেছে।

এমবি