কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বিদেশি পিস্তল ও গুলিসহ মো. ইউসুফ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গান্দাসি গ্রাম থেকে তাকে আটক করে র্যাব- ১১ সিপিসি- ২ এর একটি দল।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
কেএইচ





