বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু’জন বাসের ও দু‘জন প্রাইভেটকারের যাত্রী বলে জানা গেছে। এছাড়া টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মুমূর্ষু অবস্থায় দু’জনকে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সহকারী সিকিউরিটি অ্যান্ড সেফ‌টি ম্যানেজার মো: র‌ফিকুল ইসলাম ব‌লেন, বৃহস্পতিবার দুপুরে উত্তরবঙ্গ থেকে ছে‌ড়ে আসা একতা পরিবহনের এক‌টি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই ব্রেক ফেল ক‌রে। এ সময় বাস‌টি নিয়ন্ত্রণ হারি‌য়ে ঢাকাগামী লেন থেকে উত্তরবঙ্গগামী লে‌নে উল্টে গি‌য়ে এক‌টি মাইক্রোবা‌সের ওপর উঠে প‌ড়ে। এতে ঘটনাস্থ‌লেই ছয়জ‌ন নিহত হয়েছেন। এখনো উদ্ধার কার্যক্রম চল‌ছে। আহত‌দের বি‌ভিন্ন হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়েছে।

এন