"যে সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন করবে না সেসব প্রতিষ্ঠান জ্বালিয়ে দিন।" পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর উদ্বোধন ও মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধাদের প্রতি এমন নির্দেশ দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার সকাল ১০ টায় পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর উদ্বোধন করেন।

তিনি বলেন, "স্কুল, কলেজ, মাদ্রাসাসহ যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করবে না এবং জাতীয় সঙ্গীত গাইবে না সেসব শিক্ষা প্রতিষ্ঠানে তালা মেরে দিন এ দেশে তাদের থাকার অধিকার নেই।"

বর্তমান সরকার বে-সামরিক মুক্তিযোদ্ধাদের " হিরো অফ ওয়ার" উপাধী দেয়ার পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি।

এছাড়া অল্প কিছু দিনের মধ্যে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা হবে এবং মুক্তিযোদ্ধাদের জন্য ডিজিটাল পরিচয় পত্র দেয়ার কথাও বলেন।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনে,পঞ্চগড়-২ আসনের সাংসদ এ্যাড. নূরুল ইসলাম সুজন,মুক্তিযুদ্ধা কমপ্লেক্স বিষয়ক পিডি মাহমুদ হাসান, পঞ্চগড় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ কবীর, পুলিশ সুপার আবুল কালাম আজাদ, পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীসহ জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা বৃন্দ।

 

এমএলআর/ইআর