লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় সোমবার দুপুরে নিখোঁজের ৪০ দিন পর আব্দুল খালেক কবিরাজ (৪৫) নামের এক ব্যক্তির কংঙ্কাল ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।

স্ত্রী ও এলাকাবাসী সুত্রে জানা যায়, নিহত খালেক কবিরাজী কাজে রাত-বেরাতে বিভিন্ন জায়গায় যেত। নিখোঁজের দিন অপরিচিত দু’জন ব্যক্তি কাজের কথা বলে রাত ১টার দিকে নিয়ে যায়, তারপর থেকে সে নিখোঁজ।

সোমবার দুপুরে ধান কাটতে গিয়ে এক ব্যক্তি কংঙ্কাল দেখতে পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ কে খবর দিলে পুলিশ তার মৃত দেহের কংঙ্কালটি উদ্ধার করেন।

নিহতের ছোট ভাই লতিফুল ইসলাম জানায়, আমার ভাই আব্দুল খালেক কবিরাজ প্রায় ৪০ দিন ধরে নিখোঁজ ছিলেন। এ বিষয়ে হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলাম।

ধান ক্ষেতে তার পরনের কাপড়, হাত ঘরি দেখতে পেয়ে কংঙ্কলটি শনাক্ত করি।

হাতীবান্ধার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এক ব্যক্তির কঙ্কাল উদ্ধারে সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার কারন এখনো জানা যায়নি তবে পুলিশ ঘটনা স্থলে গিয়েছেন। কংঙ্কাল উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

আতঙ্কের বিষয় হল এই উপজেলায় গত ১৮ দিনে ৩ জনের লাশ উদ্ধার করে হাতীবান্ধা থানা পুলিশ।

জারিফ