যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়ায় শনিবার রাত পৌনে ১১টার দিকে ঈগল পরিবহনের একটি গাড়িতে বোমা হামলা হয়েছে। হামলায় অন্তত দুই যাত্রী হয়েছেন।
ঈগল পরিবহনের নওয়াপাড়ার কাউন্টারের ইনচার্জ জামাল জানান, খুলনা থেকে ঢাকাগামী বাসটি বাংলাদেশ বেতারের নিম্নশক্তি প্রেরণ কেন্দ্রের সামনে পৌছালে অজ্ঞাত দুর্বৃত্তরা দুইটি বোমা ছোড়ে। এর একটি পেট্রোলবোমা আরেকটি ককটেল। বোমা দুটি বিস্ফোরিত না হলেও বাসের কাঁচ ভেঙ্গে ভেতরে আঘাত করে। এতে দুই যাত্রী আহত হন।
আহতদের মধ্যে বিজন গাইনকে (২৫) উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত যাত্রী অভয়নগর উপজেলার সাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরুতর বিজন গাইন খুলনার ডুমুরিয়া উপজেলার নারায়ণ গাইনের ছেলে।
অভয়নগর উপ-পরিদর্শক (এসআই) আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এএইচ





