বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একজন শ্রীলঙ্কার নাগরিক ছিলেন। হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও অর্ধশতাধিক।
নিহতদের মধ্যে ইউনাইটেড হাসপাতালে ৩ জন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১ জন এবং ঘটনাস্থলে ১৩ জন মারা গেছেন।
আজ (২৮ মার্চ) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) দিলীপ কুমার ঘোষ। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
আরও পড়ুন: ‘সিঁড়ি না পাঠালে ধোঁয়ায় মারা যাবো’(ভিডিও)
অগ্নিকাণ্ডে আহতদের কুর্মিটোলা ও ঢাকা মেডিকেলে ভর্তি
বনানীর আগুনে নিহত ১ জন ঢাবির শিক্ষার্থী তমাল
আজ (২৮ মার্চ) বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২তলা এফআর টাওয়ারে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে।

আগুন লাগার কারণে পাশের ভবনে থাকা রেডিও টুডের সম্প্রচার বন্ধ রয়েছে। এছাড়া, দুরন্ত টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, বনানী অগ্নিকাণ্ডের কারণে দুরন্ত টিভির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা দ্রুত সম্প্রচারে ফিরে আসব।

গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল আহাদ নিহত ৬ জনের পরিচয় নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- পারভেজ সাজ্জাদ (৪৭), মামুন (৩৬), আমিনা ইয়াসমিন (৪০), আব্দুল্লাহ আল ফারুক (৩২), মনির (৫০) ও মাকসুদুর (৩৬)।
এমবি





