ইসলামী অঙ্গনের প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী আবুল কাশেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।

শনিবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে মহানগর উত্তর আমীর বলেন, শিল্পী আবুল কাশেমের মৃত্যুতে আমরা ইসলামী সঙ্গীত ও সংস্কৃতি অঙ্গনের একজন পুরোধা ব্যক্তিত্বকে হারিয়েছি। যিনি অসাধারণ ও ঈমান জাগানিয়া গণসংগীত শিল্পীদের অন্যতম ছিলেন। তার চমৎকার সুরলহরী ইসলামপ্রিয় মানুষকে অনুপ্রেরণা যোগাত! মরহুম আবুল কাশেমের মৃত্যুতে ইসলামী সঙ্গীত ও সংস্কৃতি অঙ্গনে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা সহজেই পূরণীয় নয়।

মহানগর আমীর মরহুম শিল্পীর রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি মহান আল্লাহর কাছে তাদের ধৈর্য্য ধারণের তাওফিক কামনা করেন।প্রেস বিজ্ঞপ্তি

এমবি