রাজধানীর  উত্তরখানে অপহৃত ইমরান হোসেন (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে উত্তরখানের দোপাদিয়া রহমাননগর প্রজেক্টের বালুরমাঠ থেকে বালুচাপা অবস্থায় ইমরানের লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, পরকীয়ার সম্পর্ক জেনে যাওয়ায় রাজধানীর উত্তরখানে অপহরণের পর এক কিশোরকে হত্যা করেছে তারই আপন চাচাত ভাই।
এ বিষয়ে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন জানান,  শুনেছি নিহত কিশোরের চাচাত ভাইয়ের স্ত্রী তাসলিমার বিবাহবহির্ভূত একটি সম্পর্ক ছিল। ইমরান বিষয়টি জেনে যায়। এর জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে পরিবারের ধারণা।
তিনি আরো জানান, সে ১৩ মার্চ সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ হয়। এ বিষয়ে ১৬ মার্চ দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে গতরাতে লোকমারফত তার মৃত্যুর সংবাদ জানতে পেরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
থানার এসআই জানান, লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হত্যার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
[b]ঢাকা,২২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]