কুমিল্লায় মো. সহিদ মিয়া (৪০) নামের এক পরিবহণ শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সহিদ মিয়া কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা।
শনিবার সন্ধ্যায় সদর উপজেলার সংরাইশ এলাকায় কুপিয়ে আহত করার পর। রাত ১১টার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এলাকাবাসির সূত্র জানায়, ২০০৩ সালে সংরাইশ এলাকায় মুহিন নামে এক যুবককে হত্যা করে সন্ত্রাসীরা। ওই মামলায় স্থানীয় যুবলীগের নেতা জনু মিয়াকে প্রধান আসামি করা হয়। এরপর থেকে বাদীর পরিবারের সঙ্গে জনু মিয়া গ্রুপের বিরোধ চলে আসছিল।
এদিকে নিহত মুহিনের চাচা বাসের হেলপার সহিদ মিয়া সম্প্রতি স্থানীয় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার সন্ধ্যার সময় সহিদ মিয়াকে একা পেয়ে জনু মিয়ার লোকজন কুপিয়ে জখম করে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামসুজ্জামান জানান, জনু মিয়া গ্রুপের লোকজন তাকে হত্যা করেছে বলে শুনেছি। মৃতদেহ মর্গে রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এআই
জাতীয়
কুমিল্লায় পরিবহণ শ্রমিককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় মো. সহিদ মিয়া (৪০) নামের এক পরিবহণ শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সহিদ মিয়া কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা।





