পিস রেট বাড়ানোর দাবিতে গাজীপুরের টঙ্গীতে ওয়েগা ফ্যাশন নামের একটি কারখানায় অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় কারখানার স্টাফদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ শুরু হলে অন্তত ৩ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মাহবুব হোসেন কাজল জানান, টঙ্গীর ছোট দেওড়া এলাকার ওয়েগা ফ্যাশন কারখানায় সোমবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়ে পিস রেট বাড়ানো দাবি জানায়। এ সময় মালিক পক্ষ তাদের পিস রেট বাড়ানো দাবি অগ্রাহ্য করলে শ্রমিকরা কর্মবিরতি শুরু করে বিক্ষোভ করতে থাকে।
একপর্যায়ে কারখানার স্টাফদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বেঁধে যায়। এতে দু’পক্ষের অন্তত ৩ জন আহত হয়। তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিকদের আন্দোলনের মুখে কারখানাটি সোমবারের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
জেআই





