বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন উভয় দেশের প্রতিনিধিরা।

দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে চলমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে দুই পক্ষ। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, কূটনৈতিক যোগাযোগসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি আরও বাড়ানোর বিষয়ে আগ্রহের কথা জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী ও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীকে জানান, আসন্ন কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন।

এস