রাজধানীর খিলক্ষেতে ট্রেনের নিচে লাফ দিয়ে নিলুফা আকতার প্রিয়া (১৫) নামে স্কুল পড়ুয়া এক ছাত্রী আত্মহত্যা করেছে।
রোববার রাত ৮টার দিকে খিলক্ষেতের জোয়ার সাহারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিলুফা আকতার প্রিয়া ফরিদপুর সদর এলাকার আব্দুল কাদেরের ছেলে। সে বর্তমানে তার পরিবারের সঙ্গে উত্তরায় এক ভাড়া বাসায় থাকতো। উত্তরার একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী সে।
কমলাপুর রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রেমঘটিত কারণে ট্রেনের নিচে লাফিয়ে পড়ে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।
[b]ঢাকা, ০৮ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]