গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্টনায় মাহবুব হোসেন নামে এক মাদ্রাসার ছাত্র নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা।

টঙ্গী সাতাশ এলাকায় বুধবার দুপুর ১টার দিকে সড়ক অবরোধ করা হয়। টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের এ তথ্য জানান।

এর আগে, স্থানীয় তামিরুল মিল্লাত মাদ্রসার আলিম প্রথম বর্ষের মেধাবী ছাত্র মাহবুব হোসেন (১৭) বাসচাপায় নিহত হন। দুর্ঘটনার পরপরই মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে। এ সময় বেশ কিছু যানবাহনও ভাংচুর করা হয়েছে।

জানা গেছে,মাদ্রাসা ছুটি হওয়ার পর মাহবুব তার নিজ বাসার উদ্দেশ্যে বের হয়। রোড পার হওয়া সময় বাম দিক থেকে "আজমেরী" নামের একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

বেলা ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে অবরোধ চলছিলো। ঘটনাস্থলে পুলিশ গিয়ে সড়ক স্বাভাবিক করা চেষ্টা অব্যাহত রেখেছে।

এমকে