চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে ট্রাক-টেম্পুর সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ১০ জন।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চন্দনাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, চন্দনাইশের কসাইপাড়ার পাঠানপোলে ট্রাক-টেম্পুর সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছে। এসময় অন্তত ১০ জন আহত হন।
তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।
মাসুম/এমবি





