পাবনার ভাঙ্গুরা রেল স্টেশনে দুটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় রেলওয়ে বিভাগের কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। রেলওয়ে কর্মকর্তা আরো জানান, পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে উদ্ধারকাজ চালাবে। তারপর রেল যোগাযোগ স্বাভাবিক হবে। তবে তাতে কত সময় লাগবে তা তাৎক্ষণিকভাবে বলা যাবে না বলে জানায় রেল কর্তৃপক্ষ।
জেড





