গাজীপুরের চন্দ্রা এলাকায় আগামী ওয়াশিং লিমিটেড কারখানার গ্যাস লাইনে আগুন লাগার ঘটনায় দগ্ধ শ্রমিক আবুল হোসেন মারা গেছেন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ ৭ জনের মধ্যে দুই শ্রমিকের মৃত্যু হলো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত সোমবার সকালে কারখানায় গ্যাস লাইনে আগুন লেগে ৭জন শ্রমিক দগ্ধ হন। ওই দিনই অগ্নিদগ্ধ রেহানা নামে এক নরী নিহত হন। বাকিরা এখনও ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।
এআর





