লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান জামিনে মুক্ত হয়েছেন। তিনি কারাগারে থাকাকালীন অসুস্থ হয়ে পড়ায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বুধবার তিনি জামিনে মুক্ত হয়েছেন। গত ৪ ফ্রেবুয়ারি রাজধানীর মতিঝিল থেকে বিএনপির সাবেক দুই সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান ও নাজিম উদ্দিন আহমেদকে আটক করে পুলিশ। মতিঝিলে আব্দুল কাদের সিদ্দিকীর সঙ্গে দেখা করে বেরোনোর পর তাদের আটক করে পুলিশ।
কেএইচ





