গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রায় দুইশ গজ দক্ষিণ পাশে এমপি থ্রি (মাহেন্দ্র) ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপেল চন্দ্র (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

আপেল চন্দ্র পূর্ব উপজেলার কেশরীডাঙ্গা গ্রামের সুজন চন্দ্রের ছেলে ওস্থানীয় কারিগরি কলেজের প্রথম বর্ষের ছাত্র। 

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আপেল চন্দ্র অটোরিকশাযোগে গাইবান্ধায় আসার সময় ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি এমপি থ্রির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আপেল চন্দ্র মারা যান।

রুবেল/জারিফ