পুলিশের কাজে বাধা প্রদান, বোমা বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা উত্তরের বিএনপি সমর্থীত ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।

শনিবার রাতে রাজধানীর চামেলীবাগ এলাকা থেকে গ্রেফতার করা বলে জানিয়েছেন, ডিএমপি’র(মিডিয়া) সহকারি কমিশনার(এসি) রবিউল আরাফাত।

গ্রেফতারকৃত ওই কাউন্সিলর প্রার্থীর নাম কাজী হাসিবুর রহমান ওরফে শাকিল। তিনি সংশ্লিষ্ট এলাকায় বিএনপি’র সক্রিয় নেতা।

আরাফাত জানান, পল্টন থানা এলাকায় বিভিন্ন ধরণের পুলিশের কাজে বাধা প্রদান, বোমা বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগে আক্রমণ ও আহত করার ঘটনায় গত ১১ই জানুয়ারী পল্টন থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এআই/জেআই