জামায়াতের ডাকা তিন দিনের হরতালের শেষ দিন যশোরে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। শহরের অভ্যন্তরে ছোট যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে।

এদিকে, দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় সকল রুটে যান চলাচল বন্ধ রয়েছে। তবে রাজপথে কোনো পিকেটারকে দেখা যায়নি।

পুলিশ বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৩ জন নেতাকর্মীসহ মোট ৪৬ জনকে আটক করেছে।

যশোর পুলিশের মুখপাত্র এএসপি রেশমা শারমিন জানান, হরতালে নাশকতা সৃষ্টি করতে পারে এ আশঙ্কায় তাদেরকে আটক করা হয়েছে।

জেআই