শ্রমিকবাহী একটি স্টাফবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ও স্থানীয়রা আগুন নেভায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা-গাজীপুর সড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানা যায়, শ্রমিকবাহী ওই স্টাফবাসটি গাজীপুর চৌরাস্তা এলাকার সড়ক ও জনপথ ভবনের সামন পার্কিং করা ছিল।
এ অবস্থায় রাত পৌনে ১০টার দিকে অজ্ঞাত কয়েক দুর্বৃত্ত বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা আগুন নেভায়।
আগুনে বাসটির কয়েকটি সিট পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এআর





