গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় অবস্থিত অপসোনিন ফার্মাসিউটিক্যালস ওষুধ কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২৫ শ্রমিক আহত হয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ২৫ শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে ১৬ জনকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুর জেলা বিশেষ শাখার পরিদর্শক জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





