প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা বলেছিলাম যে এটা একটি নিয়মরক্ষার নির্বাচন। আজ বুধবার গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরব আমিরাতে প্রধানমন্ত্রীর সফর শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রীকে ১০ম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "এটা ঠিক, আমরা বলেছিলাম এটা সাংবিধানিক নিয়মরক্ষার জন্য নির্বাচন। এরপর আরেকটি নির্বাচন হবে। তবে সেটা কবে হবে তা বলিনি। গণতান্ত্রিক রীতিতে কেউ মেয়াদ শেষ হওয়ার আগে বা মেয়াদ শেষ করার পর নির্বাচন করতে পারে।"

জেডআই