পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির ধারাবাহিকতায় আগামীকাল বুধবার ২৭ জুলাইয়ের ট্রেন যাত্রার টিকেট বিক্রি করা হবে।
ঈদে ঘরমুখী যাত্রীদের যাতায়াতের জন্য বাংলাদেশ রেলওয়ে গত ২০ জুলাই থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছে। আগামী ২৪ জুলাই পর্যন্ত অগ্রিম টিকেট বিক্রি চলবে।
রাজধানীর কমলাপুর স্টেশনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রেলওয়ে কর্মকর্তাদের তত্ত্বাবধানে অগ্রিম টিকেট বিক্রি কার্যক্রম চলছে। লাইনে দাঁড়িয়ে টিকেট প্রত্যাশীরা তাদের গন্তব্যের টিকেট ক্রয় করছেন।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (আর এস) মো. খলিলুর রহমান জানান, পবিত্র ঈদ উপলক্ষে ট্রেন চলাচলের জন্য ২০৫টি লোকামোটিভ (ইঞ্জিন) প্রস্তুত রয়েছে। এ ছাড়া
যাত্রীদের যাতায়াতের জন্য ব্রডগেজের ৩২৪টি যাত্রীবাহী কোচ ও মিটারগেজের প্রায় ১১৪৫টি কোচ প্রস্তুত রয়েছে।
ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





