বরিশালে অপসোনিন ফার্মা লিমিটেডের কারাখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নেছার প্যাদা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়াও দগ্ধ আরো চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দিবাগত রাত ২টার দিকে মহানগরের পূর্ব বগুড়া রোড এলাকায় এ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত আড়াইটা থেকে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ নেছারের মৃত্যু হয় বলে জানান, ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. হাবিবুর রহমান।

নেছার পটুয়াখালীর গলাচিপা উপজেলার আবুল প্যাদার ছেলে। তিনি অপসোনিন ফার্মায় রং মিস্ত্রির কাজ করতেন। অগ্নিদগ্ধ অন্যরা হলেন- জাকির হোসেন, ফারুক হাওলাদার, সিদাম নন্দী ও আব্দুর রশিদ।

এআর