চট্টগ্রামের আনোয়ারার শঙ্খ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই ছাত্রীর লাশ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- জান্নাতুল মাওয়া (১২) এবং হনুফা আখতারের (১১)। আনোয়ারার জুঁইদণ্ডী গ্রামের মো. সিরাজের মেয়ে জান্নাতুল মাওয়া ও মো. মোস্তফার মেয়ে হনুফা আক্তার বাঁশখালীর খানখানাবাদের রায়ছটা গ্রামের যাতানূরাইন মাদ্রাসার ছাত্রী ছিল।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আনোয়ারার তৈলারদ্বীপ থেকে বাঁশখালীর খানখানাবাদের একটি মাদ্রাসায় যাওয়ার পথে চর জুঁইদণ্ডী ঘাটে নৌকাডুবিতে দুই ছাত্রী নিখোঁজ হয়।

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, মামলা না হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারকে তুলে দেওয়া হয়েছে।
জেড