ভুট্টা বোঝাই দু’টি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। শনিবার সকাল পৌনে ৯টার দিকে গাইবান্ধার পলাশবাড়ীতে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার মহেশপুর ব্র্যাক মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ভুট্টা বোঝাই দু’টি ট্রাক রংপুর থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে ব্র্যাক মোড় এলাকায় চালক ও হেলপারকে নামিয়ে দিয়ে ট্রাক দু’টিতে আগুন দেয় অবরোধ সমর্থকরা। এতে ট্রাকের সামনের অংশ (কেবিন) পুড়ে যায়।

গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেএ