নিখোঁজের ৫দিন পর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঝোপ (জঙ্গল) থেকে হিমু আকতার(১২) নামে এক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে পীরগঞ্জ-ঠাকুরগাও পাকা সড়কে দরবগাজী পীর মাজারের পূর্বপাশে একটি ঝোপ থেকে তাঁর গলিত লাশ উদ্ধার করা হয়।

হিমু উপজেলার জামতলী গ্রামের হোসেন আলীর মেয়ে। পারিবারিক সুত্র জানায়, সে গত বুধবার (১২অক্টোবর) সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান বলেন, গলিত লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষটির অনুসন্ধান চলছে।

পারভেজ/জারিফ