ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতিতে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। বুধবার (০৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় উপজেলার যোকারচর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আছাবুর রহমান। তিনি বলেন, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্ট ভর্তি ট্রাক কালিহাতিতে পৌঁছালে সামনের চাকা পাংচার হয়ে যায়।
এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি বলেও জানান ওসি।
এমএনজে





