নেত্রকোণার দূর্গাপুর সীমান্তে অভয় মানকিন (৪০) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যার পর তার লাশ ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নিহতের বাড়ি দূর্গাপুর উপজেলার সীমান্তবর্তী মাধুপাড়া গ্রামে।

দূর্গাপুর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, মঙ্গলবার রাতে ভারতের মেঘালয় রাজ্যের বাঘমারা বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের মাধ্যমে অভয় মানকিনের লাশ ফেরত আনা হয়।

বিএসএফ ক্যাম্পের পতাকা বৈঠকে ভারতীয় থানার পুলিশ, বিজিবি ও দূর্গাপুর থানার প্রতিনিধিও উপস্থিত ছিল বলে ওসি রেজাউল জানান।

এর আগে সোমবার রাতে উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন অভয় মানকিন। পরে বিএসএফ তার লাশ নিয়ে যায়।

এআর