রাজধানীর মিরপুর ৭ নম্বর সেকশনে ঝিলপাড় বস্তিতে বড় ধরনের আগুন লেগেছে। ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

আজ শুক্রবার সন্ধ্যার পর লাগা আগুনে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আগুনের খবর পেয়ে আমাদের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং হতাহতের বিষয়ে বিস্তারিতভাবে তিনি কিছু জানাতে পারেননি।