তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহীতে অফিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে দুর্গাপুরের ধরমপুর গ্রামে এ ঘটনা ঘটে। অফিয়া বেগম ধরমপুর চকপাড়ার মৃত কিতু মুন্নার স্ত্রী।
স্থানীয়রা জানান, মৃত মুরগি নিয়ে প্রতিবেশী মকসেদ আলীর স্ত্রী আছিয়া বেগম ও অফিয়া বেগমের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে অছিয়া বেগমের দুই ছেলে তারিক হাসান (২২) ও অহিদুল ইসলাম (১৪) অফিয়া বেগমকে মারপিট করলে মারা যান তিনি। এসময় অফিয়া বেগমের ছেলে সোবাহান ও পুত্রবধূ মিনা বেগমকে মারপিট করা হয়।
রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নিহত অফিয়া বেগমের ছেলে সোবাহান বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানান দুর্গাপুর থানার ওসি।
ওএফ





