খুলনায় জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) বৃহস্পতিবার রাতে মহানগরীতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- হালিম, যুবায়েদ, কাজী রাশেদ, আ. রাজ্জাক ও শাহ-আলম।

কেএমপির বিশেষ শাখার ডেপুটি পুলিশ কমিশনার জাহাঙ্গীর হোসেন মোল্লা জানান, আটকদের মধ্যে খালিশপুর থানার ১৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আব্দুস সালামের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে পাঁচটি মামলা রয়েছে। বাকি পাঁচজন ছাত্রশিবিরের কর্মী এবং তারা নাশকতা করতে পারে- এই সন্দেহে তাদের আটক করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কেএইচ