বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কোভিড ১৯) মোকাবিলায় পৃথিবীর ৯৮টি দেশের ব্যবস্থাপনা নিয়ে র‍্যাঙ্কিং বা ‘কোভিড পারফরম্যান্স ইনডেক্স’ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোওয়ি ইনস্টিটিউট।

ওই র‍্যাঙ্কিংয়ে ৮৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। তালিকায় ৮৬তম র‌্যাংকিংয়ে রয়েছে ভারত। আর ভারতের চেয়েও পিছিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। খবর বার্তা সংস্থা এএফপি, রয়টার্স’র।

গবেষণা ইনডেক্সে দেখা যায়, করোনা মোকাবেলায় সবচেয়ে সফলতা দেখিয়েছে নিউজিল্যান্ড। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে কিউইরা। দ্বিতীয় অবস্থান ভিয়েতনামের।

এরপর যথাক্রমে তাইওয়ান, থাইল্যান্ড, সাইপ্রাস, রোয়ান্ডা, আইসল্যান্ড, অস্ট্রেলিয়া, লাটভিয়া ও শ্রীলংকা জায়গা করে নিয়েছে।

মালয়েশিয়া রয়েছে ১৬তম অবস্থানে, বাহরাইন ৪৪তম, জাপান ৪৫তম, সুইজার‌ল্যান্ড ৫৩তম, ইতালি ৫৯তম, কানাডা ৬০তম ও ইসরাইল ৬২তম অবস্থানে রয়েছে। এছাড়া সৌদি আরব ৬৪তম, যুক্তরাজ্য ৬৬তম, পাকিস্তান ৬৯তম, ফ্রান্স ৭৩তম, তুরস্ক ৭৪তম র‌্যাংকিয়ে রয়েছে।

রাশিয়ার অবস্থান ৭৬তম, কুয়েত ৮০তম, দক্ষিণ আফ্রিকা ৮২তম, ইরাক ৮৩তম ও বাংলাদেশ ৮৪তম অবস্থানে রয়েছে। তালিকায় ৮৬তম র‌্যাংকিংয়ে রয়েছে ভারত। আর ভারতের চেয়েও পিছয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের র‌্যাংকিংয়ে অবস্থান ৯৪। এরপরের অবস্থানে রয়েছে ইরান (৯৫), কলম্বিয়া (৯৬), মেক্সিকো (৯৭) ও ব্রাজিল সবচেয়ে তলানিতে (৯৮) রয়েছে।

গতকাল (২৮ জানুয়ারি) বৃহস্পতিবার প্রকাশিত গবেষণা প্রতিবেদনটি তৈরিতে মোট আক্রান্ত, এই রোগে মৃত্যু ও নমুনা পরীক্ষাসহ ৬টি বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। এছাড়া প্রকাশ্যে পর্যাপ্ত তথ্য না থাকায় করোনাভাইরাস প্রথম শনাক্ত হওয়া দেশ চীনকে র‍্যাঙ্কিং থেকে বাদ রাখা হয়েছে।

এমবি