কুমিল্লার চান্দিনা উপজেলার হারং গ্রামের ভূঁইয়া পাড়ায় পুকুরের পানিতে ডুবে দু’টি শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- একই গ্রামের পল্লী চিকিৎসক মোস্তাফিজুর রহমানের ছেলে সিয়াম (৫) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য জয়নাল আবেদীনের ছেলে রবিউস সানি (৪)।
স্থানীয় সিরাজুল ইসলাম জানান, দুপুরে সিয়াম ও পাশের বাড়ির রবিউস সানি একই উঠানে বসে খেলছিল। দুপুর ১২টার পর থেকে তাদের খুঁজে পাচ্ছিল না পরিবারের সদস্যরা। এসময় স্থানীয় এক নারী পাশের পুকুরে গোসল করতে গেলে ডুবন্ত অবস্থায় শিশু দু’টিকে দেখতে পান। পরে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কেএইচ





