গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মৈশার বাজারে ভুয়া এমবিবিএস ডাক্তারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে রোববার (১২ জুন) সন্ধ্যায় মৈশার বাজারে ইসমাইল নামে একজন নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দাঁতের চিকিৎসা শুরু করলে ডাক্তারসহ তার দুই সহযোগীকে এলাকাবাসী আটক করে কালীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক জানান, আটক ইসমাইল নিজেকে ডাক্তার প্রমাণ না করতে পারলে তাদের বিরুদ্ধে মো. জাকির হোসেন নামে একজন বাদী হয়ে একটি প্রতারণার মামলা দায়ের করেন।
গ্রেফতার ডাক্তার পরিচয় দেওয়া ইসমাইলের বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ থানার নাজিরপুর গ্রামে। তার বাবা মৃত নুরুল ইসলাম। তার সহযোগী রাজশাহীর চারঘাট এলাকার হানাপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে তবারক হোসেন (৫৪), ও বরিশাল মুল্লদী এলাকার মধ্যগাচুরী গ্রামের মৃত খন্দকার আব্দুল লতিফের ছেলে শাহরিয়ার আলম (৪৫)।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই মো. নাজমুল হক জানান, রোববার সন্ধ্যায় ইসমাইল নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয়ে তার দুই সহযোগীসহ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মৈশার বাজার এলাকায় সাধারণ রোগীদের দাঁতের চিকিৎসা দিতে শুরু করে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে দেয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাদেকুর রহমান আখন্দ জানান, নিয়মানুয়ায়ী দেশের কোনো চিকিৎসক এমবিএস হলে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিষ্টেশন লাগে কিন্তু সেটা তারা দেখাতে পারেনি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার বাদী যে কেউ হতে পারে।
ওএফ





