বাবার সঙ্গে ট্রলিতে মাটি এনে সেই মাটি বোঝাই ট্রলির নিচেই চাপা পড়ে নাদিরা আক্তার (৭) নামের এক শিশু মারা গেছেন।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সে গ্রামের রুমান আখঞ্জীর কন্যা।

বানিয়াচং থানার (ওসি) মো: এমরান হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাদিরা আক্তার নামের শিশুটি বাবার সঙ্গে মাটি আনতে ট্রলিযোগে গ্রামের পাশের হাওরে গিয়েছিল। সেখান থেকে মাটি নিয়ে বাড়িও ফেরে তারা। কিন্তু, এরপরেই অসাবধানতাবশত শিশুটি মাটি বোঝাই ট্রলিটির চাকার নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এমবি