কক্সবাজারের হিমছড়ির পাহাড়ে আটকে পড়া ৪ শিক্ষার্থীকে উদ্ধার করেছে বিমান বাহিনীর উদ্ধারকারী একটি দল।
শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে হিমছড়ির দরিয়ানগর পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া চার যুবক হলেন- মিজবাহ উদ্দীন, রাফসান, অধিক পাল ও আবির সাহা। তাদের সবার বাড়ি কক্সবাজার শহরের রুমালিয়াছড়া এলাকায়।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মিজানুর রহমান বলেন, ঘুরতে গিয়ে হিমছড়ির দুর্গম দরিয়ানগর পাহাড়ে আটকা পড়েন ওই চার শিক্ষার্থী। পরে ৯৯৯ এ কল করলে স্থানীয় প্রশাসন খবর পেয়ে তাদের উদ্ধারে তৎপরতা চালায়।
তাৎক্ষণিকভাবে ৯৯৯ এর নির্দেশনা মতে চট্টগ্রাম থেকে বিমান বাহিনীর একটি বিমান ওই চার শিক্ষার্থীকে উদ্ধার করেছে বলে জানান মিজানুর রহমান।
এমবি





