বরিশাল নগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক সমাজ্ঞী বিএনপি নেতার স্ত্রীসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে নগরীর কোতোয়ালি মডেল থানার পুলিশের একটি দল ওই উদ্ধার ও আটক অভিযান চালিয়েছে।

আটকৃতরা হলো- নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপি নেতা ও কেডিসি এলাকার বাসিন্দা কামরুল ইসলামের স্ত্রী চিহ্নিত গাঁজা সম্রাজ্ঞী ফরিদা বেগম ওরফে গালকাটা ফরিদা এবং একই এলাকার সেকান্দার আলীর স্ত্রী শাহানাজ পারভীন।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সমীরন ম-ল জানান, নদীপথে নগরীর তালিকাভুক্ত মাদক সমাজ্ঞী বিএনপি নেতার স্ত্রী ফরিদা ও শাহানাজের বিপুল পরিমাণ গাঁজার একটি চালান এসেছে।

গোপনে ওই খবর পেয়ে পুলিশের দল কেডিসি এলাকায় কীর্তনখোলা নদীর তীরে মেসার্স চৌধুরী ডকইয়ার্ড এলাকায় অভিযান করে। সেখান থেকে বস্তা ভর্তি ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজার চালান খালাসের পর ফরিদা ও শাহানাজ পাশের ডা. ইউনুসের বাড়িতে আত্মগোপন করে।

পুলিশ সেখানে অভিযান করে মাদক সমাজ্ঞী দুই নারীকে আটক করে।

এসআই সমীরন আরো বলেন, জিজ্ঞাসাবাদে উভয়ে স্বীকার করেছে উদ্ধারকৃত গাঁজার ১৫ কেজি ফরিদার ও ১০ কেজি শাহানাজের।

গাঁজা উদ্ধার ও দুজন আটকের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে বলে এসআই সমীরন জানিয়েছেন।

এমই