কুমিল্লার চৌদ্দগ্রামে জিপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। নিহতের নাম চৌধুরী মিয়া। সে নাঙ্গলকোট উপজেলার জোড্ডা গ্রামের আবু তাহেরের ছেলে।

রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার ওসি ফরহাদ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি জিপ চৌদ্দগ্রামে পৌঁছালে বিপরীতমুখী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক ঘটনাস্থলেই নিহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমআর